advertisement
advertisement

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

জুলাই ০৮, ২০২৬, ০১:৪৭

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

রাজধানীর দক্ষিণখান এলাকায় দুই বছর বয়সী এক কন্যাসন্তানকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।


চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

featured banner

হাসপাতালে শিশুটির মামা জানান, শিশুটির মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। দুপুরে দুই বছরের ওই কন্যাসন্তানকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে তিনি কাজের উদ্দেশ্যে বাইরে যান।


এর প্রায় দুই ঘণ্টা পর কাজ শেষে বাসায় ফিরে তিনি সন্তানকে রক্তাক্ত ও ক্রন্দনরত অবস্থায় দেখতে পান।

জানা গেছে, ঘটনার সময় পাশের কক্ষের কিরন নামে ১০ বছর বয়সী এক শিশু ভুক্তভোগী শিশুটিকে কোলে নিয়ে রেখেছিল। তখন শিশুটি অনবরত কাঁদছিল।


নির্যাতনের শিকার শিশুটি পরে ইশারা-ইঙ্গিতে তার মাকে জানায়, ওই ছেলেটি তার প্যান্ট খুলেছিল।


এর বেশি কিছু সে গুছিয়ে বলতে পারেনি। শিশুটির মা প্রথমে ভেবেছিলেন শিশুটি হয়তো প্রস্রাব করেছে, কারণ তার প্যান্ট ভেজা ছিল। কিন্তু পরে প্যান্ট খুলতে গিয়ে তিনি দেখেন যে সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে।

গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে গাইনি বিভাগে ভর্তি করেন।


ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক আশরাফী ইয়াসমিন জানান, শিশুটিকে যৌনাঙ্গে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে তার যৌনাঙ্গে ক্ষত পাওয়া গেছে এবং ভেতরের অংশ ছিঁড়ে গেছে।


ডা. আশরাফী ইয়াসমিন আরও বলেন, ‘আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। সে কিছুটা সুস্থ হলে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ ওসিসি কর্তৃপক্ষ গ্রহণ করবে।’

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সর্বশেষ সংবাদ