advertisement
advertisement

পদ্মার দুই ইলিশের দাম ১৬ হাজার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ০৭, ২০২৬, ১১:২১

পদ্মার দুই ইলিশের দাম ১৬ হাজার

রাজবাড়ী গোয়ালন্দ দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে বড় আকৃতির দুটি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে বড়টির ওজন ২ কেজি এবং ছোটটির ওজন ১ কেজি ৬শ গ্রাম। বড় ইলিশটি ৯ হাজার ২০০ টাকা এবং ছোটটি ৬ হাজার ৭২০ টাকায় বিক্রি হয়েছে।


মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় মাছ দুটি উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। সৌদি আরব প্রবাসী টাঙ্গাইলের এক বাসিন্দা অনলাইনে যোগাযোগ করে মাছ দুটি মোট ১৫ হাজার ৯২০ টাকা দিয়ে কিনে নিয়েছেন। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য জানান।

featured banner


জানা গেছে, মঙ্গলবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় সহযোগীদের নিয়ে জাল ফেলেন সাগর হালদার ও দেলোয়ার হালদার। সকালে জাল তুলে দেখা যায়, সাগর হালদারের জালে আটকা পড়েছে ২ কেজি সাইজের বড় আকৃতির একটি রুপালি ইলিশ। একইভাবে জেলে দেলোয়ার হালদারের জালে ধরা পড়েছে ১ কেজি ৬শ গ্রাম ওজনের একটি রুপালি ইলিশ।


মাছ দুটি দৌলতদিয়া ঘাটে দেলোয়ারের মৎস্য আড়তে এনে উন্মুক্ত নিলামে তোলা হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ কেজি সাইজের ইলিশটি ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার টাকায় এবং ছোট ইলিশটি ৪ হাজার টাকা কেজি দরে ৬ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।


শাজাহান জানান, উন্মুক্ত নিলামে ইলিশ মাছ দুটি কিনে বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাছের ছবি আপলোড করি। সেটা দেখে সৌদি আরব প্রবাসী টাঙ্গাইলের এক ব্যক্তি যোগাযোগ করেন। পরে বড় ইলিশটি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ২০০ টাকায় এবং ছোট ইলিশটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৭২০ টাকায় বিক্রি করি। এরপর টাঙ্গাইলে তার বাড়ির ঠিকানায় মাছটি বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দেই।


গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, বড় ইলিশ দুটি ধরা পড়া এবং বিক্রি সংক্রান্ত বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। তবে এ ধরনের বড় ইলিশ সচরাচর দেখা যায় না। যে কারণে ক্রেতারা টাকার দিকে না তাকিয়ে কিনে নেন। ইলিশ দুটি সর্বোচ্চ ২ হাজার থেকে আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি হলে সেটা নায্য দাম হতো। ৪ হাজার বা সাড়ে ৪ হাজার টাকা কেজি অস্বাভাবিক দাম বলে তিনি মন্তব্য করেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
৪২ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ ৬ জেলের সন্ধান

৪২ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ ৬ জেলের সন্ধান

দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের করুণ মৃত্যু

হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের করুণ মৃত্যু

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন গৃহবধূ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন গৃহবধূ

উখিয়ায় এক লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার

উখিয়ায় এক লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার

সর্বশেষ সংবাদ