advertisement
advertisement

গরুর মাংসের দাম কমাল ওয়ালমার্ট, কৃতিত্ব দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ০৭, ২০২৬, ১১:১৮

গরুর মাংসের দাম কমাল ওয়ালমার্ট, কৃতিত্ব দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট গরুর মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে। তবে এ ঘোষণার কিছুক্ষণ পরই এর কৃতিত্ব নিজের প্রশাসনের বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) ওয়ালমার্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রীষ্মকালীন মৌসুম উপলক্ষে বিভিন্ন পণ্যের দাম কমানো হচ্ছে। তবে ওই ঘোষণায় ট্রাম্প বা তার প্রশাসনের কোনো উল্লেখ ছিল না।

featured banner


পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আমি মাত্র জানতে পেরেছি, যুক্তরাষ্ট্রের অন্যতম বড়, সেরা ও বুদ্ধিমান খুচরা বিক্রেতা ওয়ালমার্ট আমার প্রশাসনের অনুরোধে আমাদের দেশের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ব্যাপকভাবে পণ্যের দাম কমাচ্ছে।’


তবে ওয়ালমার্টের সংবাদ বিজ্ঞপ্তি ট্রাম্পের পোস্টের আগেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।


ওয়ালমার্ট ইউএসের প্রধান মার্চেন্ট জুলি বারবার বলেন, গ্রীষ্মকালকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দাম কমানোর উদ্যোগ নিয়েছে। এর আওতায় ফলমূল, পানীয়, সুইমিং পুল, খেলনা, বারবিকিউ গ্রিল এবং গ্রীষ্মকালীন পোশাকসহ বিভিন্ন পণ্যের দাম কমানো হবে।


তিনি বলেন, ‘ক্রেতারা বাড়িতে বারবিকিউর প্রস্তুতি নিন, ছুটিতে যান বা সপ্তাহের বাজার করুন—সব ক্ষেত্রেই আমরা তাদের আরও বেশি সাশ্রয়ের সুযোগ করে দিতে চাই।’


এদিকে ক্রেতা আকর্ষণে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি সুপারমার্কেট চেইনও নির্বাচিত কিছু পণ্যের দাম কমানোর পরিকল্পনা করছে।


গত জুনে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ক্রোগার-এর কর্মকর্তারা বিনিয়োগকারীদের জানান, নির্দিষ্ট কিছু পণ্যে পরীক্ষামূলকভাবে মূল্যছাড় দেওয়া হচ্ছে, যাতে ক্রেতারা আরও বেশি কেনাকাটায় আগ্রহী হন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে

বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

দাবানলে পুড়ছে ফ্রান্স, নিরাপদে সরানো হলো ১২ হাজার মানুষ

দাবানলে পুড়ছে ফ্রান্স, নিরাপদে সরানো হলো ১২ হাজার মানুষ

বিশ্বের বিভিন্ন দেশে যে কৌশলে গুপ্তচর নিয়োগ করত সিআইএ

বিশ্বের বিভিন্ন দেশে যে কৌশলে গুপ্তচর নিয়োগ করত সিআইএ

সর্বশেষ সংবাদ