
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন তারা।

বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা হয়। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও উভয় পক্ষ মতামত বিনিময় করেন।
দুই দেশই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
