advertisement
advertisement

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ০৭, ২০২৬, ০৯:৩৯

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

এটাই শেষ বিশ্বকাপ এমনটাই জানিয়ে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিদায়ের আগে বিশ্বকাপ জেতার স্বপ্নটা পূরণ হলো না তার। দলের যাত্রাটা যে শেষ হয়ে গেল শেষ ষোলতেই! স্পেনের কাছে ১-০ গোলের হারে বিদায়ঘণ্টা বেজে গেছে তার দল পর্তুগালের। আর ইউরো চ্যাম্পিয়ন স্প্যানিশরা তাতে চলে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।


ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করেন মিকেল মেরিনো। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।

featured banner


ম্যাচের ৮ মিনিটে বড় একটা সুযোগ নষ্ট করে স্পেন। দানি অলমোর দারুণ থ্রু বল পেয়ে যান মিকেল ওইয়েরজাবাল। সামনে ছিলেন শুধু গোলরক্ষক। কিন্তু তার শট চলে যায় গোলের বাইরে দিয়ে।


১২ মিনিটে সুযোগ পান রোনালদোও। বক্সের ডান পাশে ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন তিনি। তবে সেটা সহজেই ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।


১৬ মিনিটে জোড়া সেভ করে দলকে বাঁচান পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা। প্রথমে ইয়ামালের শট ঠেকান তিনি। এরপর ফিরতি বলে বায়েনার শটও ঠেকিয়ে দেন কস্তা।


প্রথমার্ধে আরও একটি বড় সুযোগ পায় পর্তুগাল। জোয়াও ফেলিক্সের পাস থেকে বাইসাইকেল কিক করেন রোনালদো। পোস্ট ছিল প্রায় ফাঁকা। কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই শট ঠেকিয়ে দেন উনাই সিমন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।


দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে শট নেন নুনো মেন্দেস। বল গোলের দিকে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে তা ক্রসবারে লেগে ফিরে আসে। ৫৫ মিনিটের দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নুনো মেন্দেসকে। এতে বড় ধাক্কা খায় পর্তুগাল।


৭২ মিনিটে বক্সের ডান পাশে ফ্রি কিক পায় স্পেন। সেখান থেকে ইয়ামালের শট দারুণভাবে ঠেকিয়ে দেন কস্তা। এরপর ৯০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে বসেন মিকেল মেরিনো। তরেসের বাড়ানো বল থেকে নিচু ও জোরালো শটে বল জালে জড়ান তিনি।


যোগ করা সময়ে বের্নার্দো সিলভার হেডার সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল। তবে বল চলে যায় বারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় স্পেন। বিদায় নিতে হয় রোনালদোর পর্তুগালকে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
featured banner
আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম

আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন

লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ঘিরে বিতর্কে ট্রাম্পের ছায়া

লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ঘিরে বিতর্কে ট্রাম্পের ছায়া

‘আমাদের সালাহ আছে, সঙ্গে আছে আরো ২৬ জন মেসি’

‘আমাদের সালাহ আছে, সঙ্গে আছে আরো ২৬ জন মেসি’

ফিফার সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বেলজিয়াম কোচ

ফিফার সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বেলজিয়াম কোচ

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সর্বশেষ সংবাদ