অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন।
ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট আরওয়া হানিন এলরায়েস স্বাক্ষরিত এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে আসন্ন অক্সফোর্ড ইউনিয়নের অন্যতম মর্যাদাপূর্ণ বৃহস্পতিবারের বিতর্কে বক্তা হিসেবে সারজিসকে আমন্ত্রণ জানানো হয়।