Advertisement
advertisement
advertisement

রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৭, ২০২৬, ০৮:৪৮

রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়ে একটি গুঞ্জন শোনা যায় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগ দিচ্ছেন।

এ নিয়ে রুমিন ফারহানা সরাসরি কথা বলেছেন ডয়চে ভেলের এক সাক্ষাৎকারে।  

ডয়চে ভেলের উপস্থাপকের প্রশ্ন ছিল- আপনাকে (রুমিন ফারহানা) ঘিরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর গুঞ্জন ও গুজব শোনা যায় এবং সর্বশেষ একটি তথ্য শোনা যাচ্ছে যে আপনি এনসিপিতে যোগ দেয়ার পরিকল্পনা করছেন, এটার কি কোন ভিত্তি আছে? 

প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, এটার একেবারেই কোন ভিত্তি নাই। আজকে যেহেতু আপনি প্রশ্নটা করলেন আপনাকে বলি- এটা একেবারেই গুঞ্জন ও গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোন সত্যতা নাই।   

এনসিপির তরফ থেকে এ বিষয়ে কোন রকম যোগাযোগও করা হয়েছে নাকি প্রশ্নের জবাবে স্বতন্ত্র এ সংসদ সদস্য বলেন, আমি বিএনপি ছেড়ে দেওয়ার পরে অন্যান্য অনেক দলই আমাকে যোগ দিতে বলেছেন এবং এনসিপিও প্রস্তাব দিয়েছে, ওরা (এনসিপি) বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে কাজ করি, আপনি জুলাইয়ে মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। আমি হেসেছি ও আমি এটা নিয়ে আর কথা বাড়াইনি।  

তবে নির্বাচনে আগে নাকি পরে রুমিন ফারহানাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।   

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম

আবিদকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

আবিদকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না: জামায়াত

সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না: জামায়াত

জুলাইযোদ্ধা জিহাদী ইহসানকে হত্যার হুমকি, থানায় জিডি

জুলাইযোদ্ধা জিহাদী ইহসানকে হত্যার হুমকি, থানায় জিডি

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

‘প্রখ্যাত ক্রিকেটার ফোন করে বলেছিল, বিএনপি থেকে নির্বাচন করতে চাই’

‘প্রখ্যাত ক্রিকেটার ফোন করে বলেছিল, বিএনপি থেকে নির্বাচন করতে চাই’

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ