Advertisement
advertisement
advertisement

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ তারকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০১:০১

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ তারকা

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২৬–২৭ মৌসুমের জন্য পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় জায়গা পেয়েছেন মোট ২১ জন ক্রিকেটার। আগের তালিকা থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার।


সিএ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী, প্রতি মৌসুমের শুরুতে ২০ থেকে ২৪ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় আসতে পারেন।


চুক্তিভুক্ত ক্রিকেটাররা- জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।


এই তালিকায় প্রথমবারের মতো পূর্ণ কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন পেসার ব্রেন্ডন ডগেট। ওপেনার জেক ওয়েদারাল্ড গত মৌসুমে উন্নীত হওয়া চুক্তি ধরে রেখেছেন। এছাড়া মাইকেল নেসার ও টড মারফি পুনরায় পূর্ণ চুক্তিতে ফিরেছেন।


অন্যদিকে, অবসর নেওয়া উসমান খাজা ছাড়াও স্যাম কনস্টাস, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন ও ম্যাট শর্ট গত মৌসুমের চুক্তি তালিকা থেকে বাদ পড়েছেন।


আগস্টে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার নতুন মৌসুম। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে এবং দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে দলটি।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা

উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল ফ্র্যান্স

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল ফ্র্যান্স

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম

মেসি ১০০০ গোলও করতে পারে?

মেসি ১০০০ গোলও করতে পারে?

সাগরিকার জোড়া গোল, লিড নিয়েও হারল বাংলাদেশ

সাগরিকার জোড়া গোল, লিড নিয়েও হারল বাংলাদেশ

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ